| কার্যক্রম | সেবা | সেবাগ্রহীতা |
| পল্লী সমাজসেবা কার্যক্রম | লক্ষ্যভূক্ত দরিদ্র জনগনকে সংগঠিত করে ৫ হাজার টাকা হতে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান করে পুঁজি গঠনে সহায়তা করা | নির্বাচিত গ্রামের “ক ও খ” শ্রেণীভূক্ত দরিদ্রতম ব্যক্তি। |
| পল্লী মাতৃসেবা কার্যক্রম | *লক্ষ্যভূক্ত নারীদের সংগঠিত করে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠনে সহায়তা প্রদান। * ৩ হাজার টাকা হতে ৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান | সমাজসেবা অধিদফতরে তালিকাভূক্ত পল্লী মাতৃকেন্দ্রের সদস্য। |
| এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পূনর্বাসন কার্যক্রম | ৫ হাজার টাকা হতে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান | এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০ হাজার টাকার নিচে। |
| আশ্রায়ন/ আবাসন কার্যক্রম | *আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারী দরিদ্র ব্যাক্তিদের উদ্ধুদ্ধকরণ ও প্রশিক্ষণ প্রদান। * ২ হাজার টাকা হতে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান। | আশ্রায়ন/ আবাসন কার্যক্রম |
| বয়স্ক ভাতা কার্যক্রম | সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্দ্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। | উপজেলার ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্র পুরুষ এবং ৬২ বছর বা তদর্ধ বয়সী হতদরিদ্র মহিলা। |
| বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা | সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্দ্ধারিত হারে বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা ভাতা ভাতা প্রদান। | ১৮ বছর বয়সী বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা |
| অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম | সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্দ্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম ভাতা প্রদান। | ০৬ বছরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি। |
| প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি | প্রতিবন্ধী শিক্ষার্থীদের ০৪ টি স্তরে বিভক্ত করে ভাতা প্রদান | সরকার কর্তৃক অনমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ০৫ বছর বয়সের উর্দ্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী। |
| মুক্তিযোদ্ধা সন্মানী ভাতা | সরকার কর্তৃকনির্দ্ধারিত হারে ভাতা প্রদান। | জাতীয়ভাবে প্রকাশিত ০৪টি তালিকার মধ্যে কমপক্ষে ০২টি তালিকায় অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী। |
| স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ নিবন্ধনে সহায়তা প্রদান | সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/এতিমখানা/ক্লাব নিবন্ধন। | স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/এতিমখানা/ক্লাব |
| বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদানে সহায়তা | ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানা তদারকি | বেসরকারী এতিমখানার শতকরা ৫০ ভাগ এতিম শিশু। |
| সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থা সমূহে অনুদান প্রদানে সহায়তা | জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ঘোষিত নিবন্ধিত প্রতিষ্ঠানে বার্ষিক অনুদান প্রদান। | নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। |